ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

গাজার প্রায় দুই হাজার একর অঞ্চল দখলের ঘোষণা ইযরাইলের

গাজার পশ্চিম তীরের প্রায় দুই হাজার একর অঞ্চলকে রাষ্ট্রীয় মালিকানাধীন হিসেবে চিহ্নিত করেছে ইযরায়েল। অধিকারকর্মীরা এটাকে গত কয়ক দশকে প্যালেস্টাইনের ভূমি দখলে ইযরাইলের অন্যতম বড় পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।


পশ্চিম তীরে ইহুদি বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। ২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ভূম সম্প্রসারণকে শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাসকারী দুই রাষ্ট্রের ক্ষেত্রে একটি বড় বাধা বলে অভিহিত করে।


ইযরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ যুক্তি দেন যে শুক্রবার জর্ডান উপত্যকায় রাষ্ট্রীয় মালিকানাধীন জমি দখলের ঘোষণা একটি গুরুত্বপূর্ণ ও কৌশলগত বিষয় ছিল।


টাইমস অফ ইযরায়েলকে ইযরায়েলি অর্থমন্ত্রী বলেন, ‘ইযরায়েল ও বিশ্বে এমন কিছু মানুষ আছেন যারা জুডিয়া ও সামারিয়া (পশ্চিম তীরের ইযরায়েলি নাম) অঞ্চল এবং সাধারণভাবে এই দেশের ওপর আমাদের অধিকারকে ক্ষুণ্ন করতে চায়। তবে আমরা কঠোর পরিশ্রম ও কৌশলগতভাবে সারা দেশে বসতি স্থাপন করছি।’


স্থানীয় গণমাধ্যমের মতে, জমির প্লটগুলোকে ইযরায়েলি হিসাবে মনোনীত করার ফলে বসতি স্থাপনকারীদের ঘর নির্মাণের পাশাপাশি বাণিজ্যিক উন্নয়নের পথ প্রশস্ত হয়েছে।


প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এই মাসে ৩,৪০০ এর বেশি নতুন বসতি স্থাপনকারীদের বাড়ি নির্মাণের জন্য সবুজ সংকেত দেন। তার এই পদক্ষেপ জাতিসংঘ ও প্যালেস্টেনিয়ান কর্তৃপক্ষের কাছ থেকে আরও সমালোচিত হচ্ছে।


জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক ৮ মার্চ নিরাপত্তা পরিষদে তার প্রতিবেদনে বলেছেন, ‘গাজার পশ্চিম তীর এমনিতেই সংকটে পড়েছে। তবুও, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং বসতি স্থাপন-সম্পর্কিত লঙ্ঘন নতুন করে সংকটে পৌঁছেছে। সেই সঙ্গে একটি টেকসই প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যেকোন পদক্ষেপের সম্ভাবনা নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।’


বেজালেল স্মোট্রিচ ফেব্রুয়ারিতে সামাজিক মাধ্যম এক্সে বলেছিলেন যে, প্যালেস্টেনিয়ান সন্ত্রাসী গোষ্ঠীর হামলার একটি বৈধ জবাব হচ্ছে বসতি সম্প্রসারণ।

ads
ads
ads

Our Facebook Page

↑